কিছু দিন আগে বলিউডে যাওয়া নিয়ে তুমুল উত্তেজনা ছিল অভিনেত্রী পাওলির মধ্যে।
দিনে মাত্র একটা আপেল খেয়ে, ছিপছিপে হলেন পাওলি। বিক্রম ভাটের সঙ্গে হাত মিলিয়ে ‘হেইট স্টোরি’ অভিনয় করলেন! পাওলির খোলামেলা শরীর আর মন উজাড় করা অভিনয় দেখে লোকের চোখের খিদে মিটলেও, বক্স অফিসে ছবি পড়ল মুখ থুবড়ে। এরপর বিক্রমের আরেক ছবি ‘অঙ্কুর অরোরা মার্ডার কেস’। সেই ছবিও হিট করল না। শেষে ধীরে ধীরে ঘরের মেয়ের ঘরে ফেরা। তবে পাওলিতে বিশ্বাসী নয়, এবার ঘরে বসেই কোমর বেঁধে বলিউডে যেতে তৈরি হলেন স্বস্তিকা। আগে হাতে চিত্রনাট্য, পরে উড়ে যাওয়া মুম্বাই।
কিন্তু পরিচালক সুজয় ঘোষ মুম্বাইয়ে নয়, বরং কলকাতায় আসছেন শুটিং করতে ৷ ‘কাহানি’ ছবির পর সুজয়ের এটাই নতুন ছবি। আবার ছবিতে তাঁর প্রিয় শহর কলকাতা। তবে স্বস্তিকা কেন? জানা গেছে, সুজয়ের ছবিতে বলিউড অভিনেতা ইরফান খানের স্ত্রীর চরিত্রে অভিনয়ের জন্য টলিউডের বহু অভিনেত্রী অডিশন দিয়েছিলেন। কিন্তু অভিনেত্রীদের পিছনে ফেলে অনেকটাই এগিয়ে রয়েছেন স্বস্তিকা। তবে স্বস্তিকা এ ব্যাপারে আপাতত কিছুই জানাতে চাননি। জানাতে চাননি দিবাকর বন্দ্যোপাধ্যায়ের ছবিতে অভিনয়ের কথাও।
News Source: http://www.kalerkantho.com/online/entertainment/2014/03/05/58822

0 comments:
Post a Comment