১. হানি বা সুইটি
'আমার চেয়ে কম বয়সী কেউ আমাকে হানি বা সুইটি বলে ডাকলে ঘেন্না লাগে। এর অর্থ আমি একজন মিষ্টি বুড়ি। এর চেয়ে বরং বুড়ি বাদুড় শুনতেই ভালো লাগবে', বেশ গরম মন্তব্য দিয়েছেন ন্যান্সি হের্নস্মিথ ব্রাইট। এসব নামে ডাকলে হতাশা বোধ করেন ক্রিসি জনসন। তিনি জানালেন, 'এসব সম্বোধন আমাকে অচেনা কারো থেকে দূরে সরিয়ে রাখে'।
২. ওল্ড
এই শব্দ ছাড়া আর যেকোনো সম্বোধন করাটা ভালো। কারণ এটি 'খুবই অপমানজনক' বলে মনে করেন নাদিয়া অ্যাশকেনাজি জোনস।
৩. ম্যাডাম
'আমি সাধারণত ম্যাম শুনতেই পছন্দ করি। কিন্তু ম্যাডাম শুনতে বাজে লাগে। মাত্র কয়েক দিন বিগত হয়েছে আমি পঞ্চাশ পেরিয়েছি। তাই ম্যাম শুনতেই ভালো লাগে', বললেন জোনস।
৪. মিস
ওদিকে কিম্বার্লি পালমার রাইট মিস শুনতে অপছন্দ করেন। বললেন, 'ম্যাম শুনতে ভালো লাগে না, কিন্তু মিস শুনলে রীতিমতো সন্দেহ হয়'। আবার পাম জেসুরান উইলিয়াম বিপরীত জবাব দিলেন, 'যত সন্দেহই হোক, মিস শুনতে সব সময়ই ভালো লাগে'।
তবে বেশির মতামত প্রদানকারীর মতে, প্রত্যেক নারীকে মিস বলে সম্বোধন করা উচিত। সে ক্ষেত্রে নারীর অধিকার রয়েছে সম্বোধনকারীকে সংশোধন করে দেওয়া।
৫. এল্ডারলি
জেনিস ফ্লেমিং মরগানের কড়া মতামত, 'আমি শব্দটা রীতিমতো ঘৃণা করি। যেই আমাকে ওই শব্দে সম্বোধন করুক না কেন, মনে হয় আমি তার চেয়ে ২০ বছরের বড়। তাঁর বয়স যতই হোক না কেন।'
৬. গায়েজ
হাই গায়েজ, হ্যালো গায়েজ বেশ স্মার্টভাবে ব্যবহার করেন অনেকে। লরেন রোজেনের মতে, ''রেস্টুরেন্টে সাধারণত ওয়েটাররা কিছু লাগলে বা খাবার দিয়ে যাওয়ার পর 'নিড সামথিং গায়েজ' বা 'আর ইউ ওকে গায়েজ' অহরহ বলে। বেজায় রাগ হয় তখন। আমি ষাট বছরের বৃদ্ধা। সত্যি মনে হয় আমি বোধহয় কোনো যুবক। তা ছাড়া আমি কোনো তরুণী নই যে আমাকে চাইলেই গাই বলে সম্বোধন করতে পারবে। আমাদের ক্ষেত্রে সম্মানসূচক শব্দ ব্যবহার করা উচিত।'
News Source: http://www.kalerkantho.com/online/lifestyle/2014/03/15/62131

0 comments:
Post a Comment