Breaking News
Loading...
Saturday, March 8, 2014

বেডরুমে আবেদনমীয় ঐশ্বরিয়ার সাথে কে এই ডাব্বু

1:42 AM
মিডিয়াকে এড়িয়ে চললেও আরাধ্য আর বিভিন্ন সামাজিক কাজ নিয়ে দিনগুলো নাকি ভালোই উপভোগ করছেন ঐশ্বরিয়া।

তবে সন্তান আর সংসারের জন্য অনেকের অনেক অনুরোধ ফিরিয়ে দিলেও ফেরাতে পারেননি অনেকদিনের বন্ধু ফটোগ্রাফার ডাব্বু রত্নানিকে।

তার অনুরোধেই নাকি আরাধ্যর জন্মের পর এই প্রথম ফটোশুটে অংশ নিয়েছেন ঐশ্বরিয়া। তাও নাকি আবার নিজের বেডরুমে দারুণ আবেদনময়ী ভঙ্গিতে।


অনেকেই বলেছেন যে, গর্ভধারণের পর ঐশ্বরিয়ার শরীরে এখন আর সেই আগের ফিটনেস নেই। বরং একটু মুটিয়েই গেছেন তিনি। কিন্তু ‘মাসালা’ নামের একটি সাপ্তাহিক ম্যাগাজিনের জন্য ঐশ্বরিয়ার তোলা এই ছবিতে তাকে দেখা গেছে আগের মতো মোহনীয় রূপে।

ডাব্বু তার তোলা একটি ছবি দিয়ে তার নাম সংবলিত ২০১৩ সালের ক্যালেন্ডারও নাকি তৈরি করেছেন।

ডাব্বু যে শুধু ঐশ্বরিয়াকেই নতুন রূপে ক্যামেরায় ধরেছেন তা নয় বরং সেইসঙ্গে মেয়ে আরাধ্যর সঙ্গে মায়ের ছবি নিতেও ভোলেননি।

News Source: http://primenewsbd.com/index.php?page=details&nc=11&news_id=17626

0 comments:

Post a Comment

 
Toggle Footer